শোক সংবাদ

আব্দুল মজিদ কচুয়া উপজেলার বড় তুলাগাঁও গ্রামের অধিবাসী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ (৮৫) গত সোমবার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি কচুয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কচুয়া প্রতিনিধির শ্বশুর। মোজাহার হোসেন মাস্টার রাজশাহীর বাঘার আড়ানী পৌরসভার মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলাম মাস্টারের বাবা মোজাহার হোসেন মাস্টার (৯২) গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। নয়া মিয়া মাতুব্বর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক সেলিম মাতুব্বরের চাচা নয়া মিয়া মাতুব্বর (৭০) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ....রাজেউন। মাওলানা আব্দুল বারিক কুমিল্লার চৌদ্দগ্রামের ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নোয়াপুর গ্রামের মাওলানা আব্দুল বারিক (৪০) সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। প্রফেসর শামসুল ইসলাম ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর শামসুল ইসলাম গতকাল মঙ্গলবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। এস এম আব্দুস সাত্তার দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি এস এম হুমায়ুন কবিরের পিতা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা এস এম আব্দুস সাত্তার (৮৬) সোমবার শহরের নবীনবাগের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আজিজুর রহমান চৌধুরী মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর পিতা আজিজুর রহমান চৌধুরী ওরফে গেদু মিয়া চৌধুরী (৮৫) গত রবিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৮ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজিমুদ্দিন সরদার নওগাঁর রানীনগর উপজেলা চেয়ারম্যানের পিতা সাবেক ইউপি চেয়ারম্যান আজিমুদ্দিন সরদার (৭৫) সোমবার ইন্তেকাল করেন ইন্নালিল্লাহে ... রাজেউন)।