শিশুদের জন্য ‘প্রজেক্ট স্মাইল’

মুন্সীগঞ্জ জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। প্রায় ১১০টি দেশে তারা এই কার্যক্রম চালাচ্ছে। তেমনই একটি সমাজসেবামূলক কার্যক্রম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম্য স্কুল নিয়ে। সম্প্রতি তারা মুন্সীগঞ্জের একটি স্কুলে একটি লাইব্রেরি স্থাপন করেন। এই লাইব্রেরিতে প্রাথমিক পর্যাযে উদ্বোধনী উপলক্ষে কয়েকশত বই প্রদান করেন তারা। স্কুলটিতে কম্পিউটার স্থাপন করেন এবং ইন্টারনেট সংযোগ প্রদান করেন তারা। পাশাপাশি কম্পিউটার ও ইন্টারনেট চালনা বিষয়ক প্রাথমিক প্রশিক্ষণও প্রদান করেছেন তারা। ‘প্রজেক্ট স্মাইল’ শিরোনামে তারা এই কার্যক্রম তারা ধারাবাহিকভাবে বাংলাদেশের আরও বেশকিছু অঞ্চলে পৌঁছে যাবে বলে জানিয়েছেন।