আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেখ মহিউদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ ময়মনসিংহ ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আদিবাসী সংস্কৃতিকে উজ্জীবিত করতে ২০ মার্চ বুধবার বিকালে ময়মনসিংহের শিল্পকলা একাডেমী মিলনায়তনে কারিতাসের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসীদের অংশগ্রহণে ‘আদিবাসী সাংস্কৃতিক’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক থিওফিল নকরেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া। এতে ময়মনসিংহ, নেত্রকোনা, জামামলপুর, টাঙ্গাইল, সুনামগঞ্জ, অঞ্চলের আদিবাসী শিল্পীরা অংশগ্রহণ করেন। ‘আদিবাসী সাংস্কৃতিক’ অনুষ্ঠানে কিশোর প্রদিয়াস নাপাক, চন্দনা হাজং, হাসিনা স্লান, দীপ অরমীসহ আদিবাসী শিল্পীদের গান ও আদিবাসী নৃত্যানুষ্ঠান দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। এ অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন কারিতাস পারলামের কো-অর্ডিনেটর শশাংক রিচিল।