জোকস

 এক লোক ছুটে এলো ডাক্তারের কাছে- :ডাক্তার সাহেব, আমি একটা দুর্ঘটনার কারণে দু সপ্তাহ আগে ৫০০ টাকার একটা নোট গিলে ফেলেছি! :আশ্চর্য! তাহলে এতোদিন পরে আমার কাছে এলেন কেন? :মানে যখন গিলেছিলাম তখন তো হাতে টাকা ছিল। কিন্তু এখন খুব টানাটানি চলছে। ভাবলাম যদি ৫০০ টাকাটা ফেরত পাওয়া যায়!  এক লোক ডাক্তারের চেম্বারে এসে জানতে চাইলো- :আচ্ছা বাড়ি যেয়ে রোগী দেখতে আপনি কত টাকা নেন? :৫০০ টাকা। :তাহলে আমার সাথে একটু আসবেন কি? :আমার আরও কয়েকটা রোগী আছে এখন। সেগুলো দেখার পর যেতে পারব। :কিন্তু আমার বাসাটা একটু দূর তো। আপনি কি আপনার গাড়ি সাথে নিতে পারবেন? :সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি একটু অপেক্ষা করুন। এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করে লোকটি ডাক্তারকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। কিন্তু বেশ অনেকটা দূর যেয়ে একটা জায়গায় গাড়ি থামিয়ে ডাক্তারের দিকে ৫০০ টাকা বাড়িয়ে দিয়েই চলে যেতে উদ্যত হলো সে। ডাক্তার তার এই আচরণে অবাক হয়ে জানতে চাইলেন, ‘সে কি! আমি তো এখনো রোগী দেখিইনি। তার আগেই আপনি আমাকে টাকা দিচ্ছেন যে! ‘না মানে রোগী আমি নিজেই। এখন আপনার চেম্বারের ওখান থেকে আমার বাসায় ক্যাবে এলে ৭০০ টাকা দিতে হতো। আর আপনার সাথে আসায় ৫০০ টাকাতেই হয়ে গেল। তাই শরীরও ভালো হয়ে গেছে!’  স্ত্রী :সুন্দরী কোনো মেয়ে দেখলেই কি তুমি ভুলে যাও যে তুমি বিবাহিত? স্বামী :না! ভুলে যাবো কেন? বরং আরও বেশি করে মনে পড়ে!