স্মরণীয় উক্তি

 অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানোর অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার নামান্তর মাত্র। - হযরত আলী (রা.)  তিন কারণে আমার মনে দুঃখ হয়—ধনী ব্যক্তি যদি গরিব হয়, সম্মানিত ব্যক্তি যদি অসম্মানিত হয় এবং শিক্ষিত লোক যদি অশিক্ষিতের অপ্রিয় হয়। - প্লেটো  কখনো কখনো দুঃখই মুক্তি আনতে পারে। - পেট্রোনিয়াম  সভ্যতা ও জ্ঞানের ক্রমোন্নতি দুঃখকে নিয়ত বাড়িয়ে তুলছে। - শোফেন হাওয়ার  দুঃখের পাখি মাথার উপর দিয়ে উড়ে যেতে পারে, কিন্তু তাকে বাসা বাঁধতে দিও না। - চীনা প্রবাদ