দুই দিনব্যাপী খণ্ড নৃত্য প্রদর্শনী
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২০:৪২
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় আজ ও আগামীকাল শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে দুইদিনব্যাপী খণ্ড নৃত্য প্রদর্শনী।
আজ সন্ধ্যা ৬টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে দুইদিনব্যাপী খণ্ড নৃত্য প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। দুইদিনব্যাপী খণ্ড নৃত্য প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নৃত্য সংগঠনসমূহ যথাক্রমে-বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস, জাগো আর্ট সেন্টার, ছায়ানট, নৃত্যাঞ্চল, দিব্য সাংস্কৃতিক সংগঠন, নৃত্যম, রেওয়াজ পারফরমার্স স্কুল, নটরাজ, নৃত্যনন্দন, স্পন্দন, ধৃতি নর্ত্তনালয়, কত্থক সম্প্রদায়, আঙ্গিকাম, ভাবনা, পল্লভী, বাংলার মাটি, সুরঙ্গমা, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, বেনুকা ললিতকলা একাডেমী, নাদিয়া আহমেদ, লিখন রায় ও শ্রদ্ধাঞ্জলি।