আতিকুল হক চৌধুরীর ‘চিঠি’

সম্প্রতি খানিকটা সুস্থ হয়ে বাসায় ফিরলেন বরেণ্য টিভি ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী। সুস্থ হতে না হতেই শুরু করলেন একটি নাটকের পরিচালনার কাজ। ‘চিঠি’ শিরোনামের এই নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রভা। আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, সাজ্জাদ রেজা প্রমুখ। অনেক প্রতিকূলতার পরও বাবা আর ছেলের মধুর বন্ধন যে চিরকালই অটুট থাকে, সে বার্তাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে নাটক ‘চিঠি’তে। আজ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত উত্তরাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলবে। নাটকটি রচনা করেছেন সারওয়ার উল ইসলাম।