‘রাতের তারা’-তে এবার নওশীন

এশিয়ান টিভিতে সাপ্তাহিকভাবে প্রচারিত ‘রাতের তারা’ অনুষ্ঠানের প্রতি পর্বেই তারকাদের একাধিক প্রশ্নের জালে বেঁধে তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ারের অজানা তথ্য বের করে আনার চেষ্টা করা হয়। এ পর্বে এ সপ্তাহের ‘রাতের তারা’র অতিথি হয়ে থাকছেন অভিনেত্রী নওশীন। নওশীন তার ক্যারিয়ার, দ্বিতীয় বিয়ে, ছোট পর্দার এক অর্বাচীন তারকার সাথে তার প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে বিস্তারিত কথা বলেছেন উপস্থাপকের নানান প্রশ্নবাণে। ‘রাতের তারা’ অনুষ্ঠানের এবারের পর্ব প্রসঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘অনুষ্ঠানটি ব্যতিক্রমী প্রশ্ন আর তারকাদের ক্যারিয়ারের বিভিন্ন পর্যায় নিয়ে প্রশ্ন করা হয় বলেই দর্শকদের একটা আলাদা আগ্রহ থাকে। এবারের পর্বে নওশীন অকপটেই অনেক কিছু স্বীকার করেছেন। অকপটেই বলেছেন তার প্রেম বিয়ে ও মিডিয়া গুঞ্জন নিয়ে।’ উল্লেখ্য, সপ্তাহের প্রতি শুক্রবার রাত ১১টায় এশিয়ান টিভিতে প্রচারিত হয়।