বিনোদন প্রতিদিন চয়েজ

এখানেই শেষ নয়

নুশরাত, এ্যালেন, মামনুন, নেহা, রেজাই এবং শ্যামল। এই ছয় তরুণের গল্প ‘এখানেই শেষ নয়’। ইউনিভার্সিটি জীবনের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়েই তৈরি হয়েছে পাঁচ পর্বের বিশেষ এই ধারাবাহিক নাটক ‘এখানেই শেষ নয়’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, মাসুদ আলী খান, শ্যামল মাওলা, অ্যলেন শুভ্র, মামনুন রশিদ, ইভা, রেজাই, রেবু আপা, পাভেল ইসলামসহ আরও অনেকে। ধারাবাহিকটি রচনা চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্। চ্যানেল টোয়েন্টিফোরে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। পরের সপ্তাহের শনিবার ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম হিসেবে প্রচারিত হবে এটি।