যৌতুকের বলি গৃহবধূ নাজমা
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২১:২৩
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
২০ হাজার টাকা যৌতুক দিয়ে স্বামীর সংসারে এসেছিল নাজমা (২৪)। কিন্তু সুখ ছিল না স্বামীর ঘরে। নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধুনা গ্রামে স্বামী-শাশুড়ীর নির্যাতনে সোমবার রাতে খুন হয় নাজমা। ওই ঘটনায় নাজমার স্বামী আব্দুল্লাহ (৩০) শাশুড়ী জীবনতারা (৪৫)সহ ছয়জনকে অভিযুক্ত করে গত মঙ্গলবার দুপুরে থানায় একটি হত্যা মামলা হয়েছে। নাজমার ভাই মজিদ জানায়, তাদের পারিবারিক অবস্থা সচ্ছল নয়। তার পরও বোনের সুখের কথা ভেবে সাধ্যমত সহায়তা দেয়া হয়েছে। সর্বশেষ আবারও ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে নাজমার ওপর নির্যাতন চালায় তার স্বামী আব্দুল্লাহ ও শাশুড়ী জীবনতারা। এক পর্যায়ে সোমবার তারা নাজমাকে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে নাজমার শাশুড়ী জীবনতারার দাবি- যৌতুকের কারণে তাকে মারপিট করা হয়নি। যৌতুকের কোন কারণ নেই।