পবিপ্রবিতে জিয়া পরিষদের কমিটি

পবিপ্রবি সংবাদদাতা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা জিয়া পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন সভাপতি, কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান, সাধারণ সম্পাদক ও উপ-খামার তত্ত্বাবধায়ক মো. আরিফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন কেন্দ ীয় জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ। গত ২৪ মার্চ এ কমিটির অনুমোদন দেন তিনি।