নান্দাইলে ষাঁড়ের
লড়াইয়ে পুলিশ
প্রকাশ : ২৭ মার্চ ২০১৩, ২১:২৮
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
গত মঙ্গলবার ভোরে ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ একটি বড় ধরনের ষাঁড়ের লড়াই পণ্ড করে দিয়েছে। আয়োজকরা এই ষাঁড়ের লড়াই শুরু করার প্রস্তুতি নেয়ার মুহূর্তে বাদ সাধে পুলিশ। এই মাঠে খেলতে আসা ষাঁড়ের মালিক ও জুয়াড়িরা পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যায়।
মঙ্গলবার ভোরে ওই গ্রামে গিয়ে জানা যায়, ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের নেপথ্যে ওই এলাকায় দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকার জুয়া খেলা চলে আসছে। প্রতিজোড়া ষাঁড়ের লড়াই শুরু হলে উপস্থিত বাজিকররা বিপুল পরিমাণ অর্থ দুটি ষাঁড়কে কেন্দ্র করে বাজি ধরে । লড়াই শেষে বিজয়ী ষাঁড়টির পক্ষের বাজিকররা মুহূর্তেই লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
অভিযোগ আছে, এই ধরনের ষাঁড়ের লড়াই প্রতিবারই আয়োজন করে আসছেন ইসমাইল হোসেন নামে গাঙ্গাইল ইউপি’র এক সদস্য। তবে লড়াইস্থলে পুলিশ আসায় ওই ব্যক্তি পালিয়ে যান।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র সেন ইত্তেফাককে জানান ‘ঘটনাস্থলে পুলিশ দেখতে পেয়ে আয়োজক ও ষাঁড় মালিকরা ষাঁড় নিয়ে পালাতে শুরু করে। তাছাড়া, খ্যাপা ষাঁড় পুলিশের ধরা বা নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না বলে তা জব্দ করা হয়নি। তবে লড়াই প্রতিহত করা হয়েছে।