আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনীর দরবার

প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দরবার আজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় ঢাকা ক্যান্টনমেন্টে এ দরবার অনুষ্ঠিত হবে। এর আগে ২০০৯ সালের ২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্রবাহিনীর দরবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান সরকারের সময় দ্বিতীয় বারের মতো দরবার অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত দরবারে তিন বাহিনীর প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।