ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী রাহিনী বিএসএফের গুলিতে নেপাল চন্দ্র (২৫) নামে এক বাংালাদেশি নিহত হয়েছেন। নিহত নেপাল চন্দ্র (২৫) ধনতলা ফকির ভিটা গ্রামের উপেন চন্দ্রের ছেলে। বুধবার ভোর রাতে ভারতের ১৪ বিএসএফ ব্যাটালিয়নের ডিঙ্গাপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে। বিজিবি সূত্রে জানা গেছে, ধনতলা সীমান্তের ৩৯১/৬-এস নম্বর পিলার এলাকায় গেলে ভারতের ডিংগাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। নেপাল চন্দ্র বাংলাদেশ অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবু বক্কর আবু বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।