আজকের রাশিফল

২৯ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ১৫ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৬ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার: মঙ্গল ও বৃহস্পতিবার। শুভরত্ন: প্রবাল ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: কল্পনাপ্রবণ ও সৃজনশীল। সব ব্যাপারেই আপনার উত্সাহ রয়েছে। প্রাণশক্তির প্রাচুর্য রয়েছে, রয়েছে দৃঢ়তা ও সরাসরি প্রতিদ্বন্দ্বিকে আঘাত হানার সাহস আপনি স্পষ্টভাষী। নিজের মত প্রকাশে কৌশলের অভাব রয়েছে। আপনার গতিশীলতা ও মেধাকে নানাভাবে বিক্ষিপ্ত না করে কোন নির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগাতে হবে। আবেগপ্রবণ সিদ্ধান্ত পরিহার করতে পারলে সাফল্য আপনার পদচুম্বন করবে। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ কোনো অবস্থাতে হতাশাগ্রস্ত হবেন না। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। প্রাতিষ্ঠানিক কাজে কর্মচারীদের সহযোগিতা পাবেন। ধর্ম ও পরিশ্রম দ্বারা সাফল্য করায়ত্ত সম্ভব হবে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে গ্রহণ করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ ব্যবসায়িক মন্দা ধীরে ধীরে কাটতে থাকবে। আর্থিক দিক ভালো যাবে। কোন সূত্র হতে অর্থ আদায় হতে পারে। পাওনা টাকা আদায়ে চেষ্টা করুন। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কাজকর্মে উত্সাহ পাবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। পাওনা টাকা আদায়ে চেষ্টা জোরদার করুন। প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। বেকারদের কর্ম সংস্থানের সম্ভাবনা আছে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ভুল চিকিত্সার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হবে। ভাই-বোনদের সহযোগিতা পাবেন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কোনোরকমের বিবাদে জড়াতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোন সূত্র হতে অর্থাগম হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। আজ কোনো আশা পূরণ হতে পারে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আজ কোনো ঝুঁকি নিবেন না। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ পরিশ্রম বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তবোধ করতে পারেন। মানুষিক দুর্বলতা পরিত্যাগ করার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসার ক্ষেত্র প্রসারিত হতে পারে। যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রত্যাশা পূরণে সুযোগ পেতে পারেন। মানুষিক শান্তি বজায় থাকবে। কাজ করে উত্সাহ পাবেন। স্বামী বা স্ত্রীর অসুস্থতা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। অংশীদারী ব্যবাসয় সাফল্য আসতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ফলে বিরক্তবোধ করতে পারেন। কোন ঘনিষ্ঠ আত্মীয়র জন্য চিন্তিত হবেন। অকারণ দুশ্চিন্তা ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। রাজনীতির সাথে সম্পৃক্তদের চিন্তা-চেতনার পরিবর্তন আসতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ কল-কারখানায় চাকরিরত ব্যক্তিদের জন্য দিনটি শুভ নাও হতে পারে। কোন ধরনের আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। সতর্কতার সাথে কাজ করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগে লাভযোগ আছে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ উচ্চশিক্ষার বা গবেষণায় নিয়োজিতদের জন্য সময় অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে বলে আশা করা যায়। পাওনা টাকা আদায়ে তাগাদা দিন। কোন মূল্যবান জিনিস ক্রয় হতে পারে। । মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ পৈত্রিক ব্যবসা অথবা সম্পত্তি নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। এ ব্যাপারে কোনো আইনজীবীর পরামর্শ নিলে ভালো করবেন। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বেগ দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। যোগাযোগ শুভ।