পুরস্কার না কি তিরস্কার
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ১৮:৪৯
এইসব দিন-রাত তার বাঁকা চোখের ইশারায়
প্রলুব্ধ হয়ে বাড়ছে ক্রমাগত ভুলের সঞ্চয়
মন তবু উড়ুক্কু—
যতবারই এড়াতে চাই পৃথিবীর মোহন ইশারা
ততবারই ইচ্ছে পুনর্জন্ম নেয়
এখানে কোনো আলো নেই, আঁধারই প্রাচীর
বিশ্বাসভাঙা টুকরো দিয়ে হূদ্-পাথরে জোড়ানো দেয়াল
নিশ্বাস-অভিলাষী চিত্ররাজ কবিতা আঁকে ক্যানভাসে
আর নির্বাক প্রশ্নে পৃথিবীর সমীপে নিবেদন জানায়—
‘কাঠগড়ায় দাঁড়াতে তো রাজি নও, তবে
তোমারই দোষে কেউ দোষী সাব্যস্ত হলে
কী দেবে তাকে—পুরস্কার না কি তিরস্কার?