তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মো:নুরুল হক, প্রভাষক
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , জেএসসি পরীক্ষা-২০১৯ উপলক্ষ্যে আমাদের নিয়মিত আয়োজন অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি মডেল প্রশ্ন । আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর দেয়া হলো-
১৬. বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নয়-
i. এমআইটি
ii. বুয়েট
iii.অক্সফোর্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭. বর্তমানে বাংলাদেশে কতটি জেলায় ই-সেবা কেন্দ্র চালু আছে?
ক) ৬৪টি খ) ৩৫টি গ) ৫৫টি ঘ) ৬১টি
১৮. মোবাইলের মাধ্যমে ইক্ষু সরবরাহের অনুমতি পত্র কারা পায়?
ক) কৃষক খ) প্রতিষ্ঠান গ) সাধারণ মানুষ ঘ) ব্যবসায়ি
১৯.দেশের প্রথম দিককার ই -সেবা কোনটি?
ক) ই-পর্চা খ) ই-পুর্জি
গ) ই-টিন ঘ) ই -স্বাস্থ্যসেবা
২০. কোনটি সরকারি মোবাইল অপারেটর?
ক) টেলিটক খ) রবি গ) সিটিসেল ঘ) গ্রামীণফোন
২১.অনলাইনে চাকরির আবেদন করা যায়-
i. মেইল করে ii.স্মার্টফোন দিয়ে
iii.ওয়েবসাইট ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২.সরকারিভাবে তৈরি করা ই-বুক প্লাটফর্মে কতটি পাঠ্যপুস্তক রয়েছে?
ক) ৩০০ খ) ৪০০ গ) ৫০০ ঘ) ৬০০
২৩. একটি প্রতিষ্ঠান তার অভ্যন্তরীন যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে থাকে?
ক) ইন্টারনেট খ) ই-মেইল
গ) ইন্ট্রানেট ঘ) এক্সানেট
২৪. কোনটির আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
ক) কম্পিউটার খ) ইন্টারনেট
গ) ফ্যাক্স ঘ) টেলিফোন
২৫.খবরের কাগজ কোন ধরনের যোগাযোগ পদ্ধতি?
ক) ব্রডকাস্ট খ) মাল্টিকাস্ট
গ) সেমিকাস্ট ঘ) পাবলিক
২৬.নিচের কোনটি আউটসোর্সিং সাইট নয়?
ক) ওডেক্স খ) ফেসবুক
গ) ফ্রিল্যান্স ঘ) ইল্যান্স
২৭. এক দেশের কাজ অন্য দেশের কর্মীর মাধ্যমে করাকে কী বলে?
ক) ফ্রিল্যান্সর খ) আউটসোর্সিং
গ) ব্রডকাস্ট ঘ) মোবাইল ব্যাংকিং
২৮.সরকারি কাজে আইসিটি ব্যবহারের উদ্দেশ্য কী?
ক) দ্রুত নাগরিক সেবা খ) দ্রুত অর্থ উপার্জন
গ) ব্যাক্তি সেবা ঘ) ঝামেলা তৈরি করা
২৯.সামাজিক যোগাযোগ মাধ্যম হল-
i. ফেসবুক ii. টুইটার iii. ওডেক্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০. বর্তমানে সংবাদপত্র প্রকাশ হয় কোথায়-
i. ইন্টারনেটে ii. কাগজে iii. ই-বুকে
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬ খ) ১৭ ক) ১৮ক) ১৯ খ) ২০ ক) ২১ ঘ) ২২ ক) ২৩ গ) ২৪ খ) ২৫ ক) ২৬ খ) ২৭ খ) ২৮ ক) ২৯ ক) ৩০ ক)