আগামীকাল ‘ঘুম নেই’
প্রকাশ : ২৮ মার্চ ২০১৩, ১৯:৪৫
মহান স্বাধীনতার ৪২ বছর উপলক্ষে সাভারস্থ গণবিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা নাসির উদ্দীন ইউসুফের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ঘুম নেই’-এর বিশেষ প্রদর্শনী হিসেবে ১০৬তম মঞ্চায়ন ৩০ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গণবিশ্ববিদ্যালয়স্থ পিএইচএ ভবনে অনুষ্ঠিত হবে। ‘ঘুম নেই’-এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জন মার্টিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. জাফরউল্লাহ চৌধুরী।
নাটকটির কুশীলব মীর জাহিদ হাসান, মামুনুর রশীদ জন, মো. শাহনেওয়াজ, আবুল কালাম আজাদ বাবু, উত্পল চক্রবর্তী, কামরুজ্জামান সবুজ, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, ফেরদৌস ইকরাম, সামসুল আলম, মাহাদী হাসান, আশু আশরাফ, রাসেল আহমেদ, নিভেল, আবুল কালাম আজাদ, অন্তর সাহা প্রমুখ।