তালতলীর শারিখখালী ইউপি নির্বাচন ৪ মে

আগামী ৪ মে নবগঠিত তালতলী উপজেলার শারিখ খালী ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বরগুনা জেলা নির্বাচন অফিসার মো: হেলাল উদ্দিন খান নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ এপ্রিল মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ১৬ এপ্রিল প্রত্যাহারের শেষ সময়।