সুন্দরগঞ্জে গোয়ালের আগুন নিভাতে গিয়ে ১ জনের মৃত্যু

উপজেলায় গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে মতিন মিয়া (৫০) নামের ১ ব্যক্তি ও ৩টি গরুসহ গোয়াল ঘরটি ভস্মীভূত হয়েছে। জানা গেছে, গত বুধবার রাতে বামনডাঙ্গা রামদেব গ্রামে আব্দুস ছোবহানের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ছোট ভাই মতিন বাজার থেকে বাড়ি ফেরার সময় বড় ভাইয়ের গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে চিত্কার করতে করতে গরু বাঁচানোর জন্য গোয়াল ঘরে প্রবেশ করে। এ সময় ৩টি গরু ও মতিন গোয়াল ঘরেই পুড়ে মারা যায়। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সহায়তায় গোয়াল ঘরের আগুন নিভানোর পরে তার লাশ ও মৃত্যু গরু ৩টি দমকল বাহিনীর লোকজন উদ্ধার করে। পারিবারিক সূত্র জানায়, গোয়াল ঘরে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।