টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত

সীমান্ত দিয়ে আবারো রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার টেকনাফ বিওপি বিজিবির সদস্যরা পৌর এলাকায় বড়ইতলী সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে ২৭ জন রোহিঙ্গাকে আটক করে। অপরদিকে হোয়াইক্যং বিওপির বিজিবি হোয়াইক্যং চেকপোষ্টে অভিযান বিভিন্ন যাত্রীবাহী গাড়ীতে তল্লাশি চালিয়ে ৫ জন রোহিঙ্গাকে আটক করে।