তাড়াইলে নেশাগ্রস্তকে পুলিশে দিলেন পিতা

কিশোরগঞ্জের তাড়াইলে যৌন নিপীড়নকারী নেশাখোর পুত্রকে ধরিয়ে দিলেন বাবা। উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের হাজী সুরুজ আলী তার একমাত্র পুত্র খোকন মিয়ার অত্যাচারে অতিষ্ট হয়ে এ কাজ করেছেন। দীর্ঘদিন যাবত্ একই গ্রামের এক নিকট আত্মীয় গৃহবধূকে যৌন নিপীড়ন করে আসছিল বখাটে খোকন। গত সোমবার রাতে ওই গৃহবধূকে খোকন কুপ্রস্তাব দেয়ার পর খোকনের বাবা এবং পরিবারের লোকজন খোকনকে বেঁধে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। রাতেই তার কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান যৌন নিপীড়নের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়ার পর পুলিশে সোপর্দ করেন।