সোলার কার্যক্রম জোরদার করুন

বিদ্যুত্ এই থাকে এই নেই। তাছাড়া বিদ্যুত্ উত্পাদন কম হওয়ায় দেশে বহু জায়গায় এখনও বিদ্যুত্ পৌঁছেনি। এ অবস্থায় সরকারের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহযোগিতা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সোলার বসিয়ে বিদ্যুতের চাহিদা পূরণ করা হচ্ছে। সম্প্রতি পিরোজপুরের আশেপাশে গ্রামে কয়েকটি বাড়িতে সরেজমিনে গিয়ে দেখলাম, তারা সোলারের মাধ্যমে লাইট জ্বালাচ্ছে, ফ্যান চালাচ্ছে, এমনকি টেলিভিশনও দেখতে পাচ্ছে। সোলার বাড়ির ছাদে রেখে সূর্যের তাপ সংগ্রহ করে বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে। সোলার ব্যবহারে মাসে মাসে কোনো বিলও দিতে হয় না। এ অবস্থায় সোলার কার্যক্রম জোরদার করা জরুরি। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও প্রাইভেট সেক্টরগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা।