কম বয়সী উইকেটধারী
টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে শ্রীলংকার বিপক্ষে উইকেট নিয়েছিলেন তালহা জুবায়ের। ২০০২ সালে কলম্বোয় মারভান আতাপাত্তুকে যখন বোল্ড করেন তালহা, তখন তার বয়স মাত্র ১৬ বছর ২৩ দিন। ওই টেস্টে মাত্র দুটি উইকেটই পেয়েছিলেন তালহা। এর পর ইনজুরির কারণে আর লম্বা হয়নি এই প্রতিভাবান পেসারের ক্যারিয়ার। দুই বছরে মাত্র ৭ টেস্টে ১৪ উইকেট নিয়ে খেলা ছাড়তে হয় তালহার। কিন্তু তার ওই সময়ের গড়া রেকর্ডটি এখনও অক্ষুন্ন।
প্রথম হ্যাটট্রিক
বাংলাদেশিদের মধ্যে প্রথমবারের মতো টেস্টে হ্যাটট্রিক করেন অলক কাপালি। ২০০৩ সালের ৪ আগস্ট পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে এই কৃতিত্ব গড়েন কাপালি। ১০৬.৫ ওভারে পাকিস্তানের সাব্বির আহমেদ, ১০৬.৬ নম্বর বলে দিনেশ কানেরিয়া এবং ১০৮.১ নম্বর বলে উমর গুলের উইকেট নেন তিনি। পাকিস্তান অলআউট হয়ে যায় ২৯৫ রানে। যদিও টেস্টটি ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
সবচেয়ে কম বয়সীর সেঞ্চুরি
২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে বিশ্বক্রিকেটে সাড়া জাগিয়ে তোলেন এক বাংলাদেশি। সবচেয়ে কমবয়সী ১৭ বছর ৬১ দিন বয়সী মোহাম্মদ আশরাফুল সেঞ্চুরি করেন শ্রীলংকার বিপক্ষে। কলম্বোতে এ রেকর্ড গড়েন আশরাফুল। ২১২ বলে ১১৪ রান করেন তিনি।