মৃত্যুবার্ষিকী

মো. আবদুল জলিল সাবেক নির্বাচন কমিশনার লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আবদুল জলিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার সেজ ছেলে অ্যাডভোকেট আশিক আল জলিলের ধানমন্ডির ৫নং সড়কের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। খন্দকার আবু তালেব শহীদ সাংবাদিক খন্দকার আবু তালেবের ৪২তম শাহাদাত্বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে মিরপুরে পাক হানাদার বাহিনীর এ দেশীয় দোসরদের হাতে তিনি নৃশংসভাবে শহীদ হন। এ উপলক্ষে আজ বাদ মাগরিব বাসা-১৩, রোড-২, ব্লক-বি, সেকশন-১০, মিরপুরের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ দোয়ায় শরীক হওয়ার জন্য আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কেবিএম আবদুল খালেক মিয়া নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাতাকান্দী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা ফেইথ প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মঞ্জুরের পিতা মরহুম কেবিএম আবদুল খালেক মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার নিজ গ্রামের মিয়া বাড়ীতে আজ বাদ জুম্মা কোরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আত্মীয়-স্বজনকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ হয়েছে।