আজ ইকবাল খন্দকারের ‘গানালাপ ডটকম’

বাংলাদেশ টেলিভিশনের নতুন অনুষ্ঠান ‘গানালাপ ডটকম’। অনুষ্ঠানটি মূলত মিউজিক ভিডিওর অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকেন স্বনামধন্য দুজন সংগীতশিল্পী। উপস্থাপক তাদের সঙ্গে সংগীত বিষয়ক আলোচনা করেন ও আলোচনার ফাঁকে ফাঁকে থাকে মিউজিক ভিডিও। তবে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় উপস্থিত শিল্পী যুগলের নতুন মিউজিক ভিডিওকে।

‘গানালাপ ডটকম’ গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। আর প্রযোজনায় আছেন শাহজালাল সরদার। অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও শিল্পী বেলাল খান এবং পড়শী। পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে আজ (সোমবার) রাত ১০টা ৪০ মিনিটে।

আরও পড়ুন: পায়ে লিখে এসএসসিতে জিপিএ-৫ তামান্নার

‘গানালাপ ডটকম’ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমাদের মিউজিক ভিডিওগুলো এখন অনেক বেশি আধুনিক আর উন্নত। এই অনুষ্ঠানের উদ্দেশ্য, সেইসব ভিডিওকে দর্শকের সামনে তুলে ধরা। আশা করছি দর্শক পছন্দ করবেন।’

ইত্তেফাক/বিএএফ