বিচারকের কাছ থেকে নথিপত্র ছিনিয়ে নিলেন যুবলীগ নেতা

সহকারী ভূমি আদালতে বিচারাধীন মামলা শুনানি চলাকালে বিচারকের কাছ থেকে নথিপত্র ছিনিয়ে নিয়েছেন মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম। গতকাল বৃহস্পতিবার বরিশাল ভূমি আদালতের বিচারক সহকারী সেটেলমেন্ট অফিসার রনজিত কুমার খাসকেলের এজলাসে শুনানি চলাকালে যুবলীগ নেতা এ কাণ্ড করেন। সহকারী সেটেলমেন্ট অফিসার রনজিত কুমার খাসকেল জানান, নগরীর ফকিরবাড়ী রোড এলাকার বিচারাধীন মামলার ২৮ বিধিতে বিবাদীর শুনানি চলছিলো। আকস্মিকভাবে নিজামুল ইসলাম নিজাম লোকজনসহ এজলাসে প্রবেশ করে নথিপত্র ছিনিয়ে নিয়ে চলে যান।