পীরগঞ্জে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৬
ইএসডিও’র ‘প্রেমদীপ’ (প্রমোশন অফ রাইটস ফর এথনিক মাইনোরিটি এন্ড দলিত ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম)-এর উদ্যোগে পীরগঞ্জে বৃহস্পতিবার আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০১৩ পালিত হয়। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নৃতাত্ত্বিক ও দলিত জনগোষ্ঠী উন্নয়ন ফোরামের সভাপতি মাইকেল হাসদা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক, পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. মেহের এলাহী, ইএসডিও’র সেক্টর কো-অর্ডিনেটর শাহ্ মো. আমিনুল হক ও মমিনুর রহমান বিশাল (এইচআরএফ)।