ডুমুরিয়ায় বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৭
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা সদরে র্যালী ও আলোচনা সভা এবং কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনার আয়োজন করা হয়।
বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভা আয়োজন করা হয়। দিবস উপলক্ষে বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক সভার মাধ্যমে শেষ হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্ত্যজ সমপ্রদায়ের শ’ শ’ নারী-পুরুষ অংশ নেয়। অন্ত্যজ পরিষদের সভাপতি মিলন কান্তি দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী আ: হাদী, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, ভূমিজ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ হেল হাদী, উজ্জল চক্রবর্তী, শেখ মসিউর রহমান, বাসুদেব দাস, সোমা আইচ, রমেশ দাস, বাবুল আক্তার প্রমুখ।