জগন্নাথপুরে বিশ্ব যক্ষ্মা দিবস
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৭
জগন্নাথপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। গত ২৪ মার্চ সকাল ১০টায় এনজিও সংস্থা ব্র্যাক জগন্নাথপুর উপজেলা অফিসের উদ্যোগে আয়োজিত ব্যানার ফ্যাস্টুনসহ বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. শামস উদ্দিনের সভাপতিত্বে “যতদিন বাঁচবো যক্ষ্মাকে রুখবো” শ্লোগানটির প্রতিপাদ্য তুলে ধরে বক্তব্য রাখেন ব্র্যাক জগন্নাথপুর উপজেলা ম্যানেজার মো. কুদ্দুছ মিয়া, প্রোগ্রাম অর্গানাইজার মো. ইয়াদুল ইসলাম প্রমুখ।