বরগুনায় স্বাস্থ্য বিষয়ক সভা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৮
কৈশোর যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে স্যাপ-বাংলাদেশ বরগুনা প্ল্যান-বাংলাদেশের সহযোগিতায় এক এডভোকেসী সভার আয়োজন করে। সমপ্রতি ডিকেপি সড়কস্থ জাগো নারী পাঠশালা সম্মেলন কক্ষে বরগুনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এডভোকেসী সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুল মান্নান, প্রেসক্লাব সভাপতি মনির হোসেন কামাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, প্ল্যান বাংলাদেশে’র আবদুর রহমান প্রমুখ। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনেআরা হাসি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল হক, সহকারী অধ্যক্ষ মো. বশির আহমেদ, আহছানিয়া মিশনের মো. মিজানুর রহমান, সৈকত সংবাদের বার্তা সম্পাদক বীরেন্দ্র কিশোর সরকার, উপ-সহকারী শিক্ষা অফিসার মোস্তফা আলম, মেরিস্টেপস’র মো. আনোয়ার হোসেন প্রমুখ।
প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ছানোয়ারুল হক প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন স্যাপ-বাংলাদেশ বরগুনা’র প্রজেক্ট ম্যানেজার আবুল ফারাহ। সভা পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মো. কামাল উদ্দিন। বক্তারা বলেন, কৈশোরকে অবহেলা নয়, জীবন গড়ার এইতো সময়।