জলঢাকায় নিরাপদ প্রসব কেন্দ্র
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৮
নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নিরাপদ প্রসব সেবা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. শওকত আলী ও পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আফরোজা বেগম। ইউনিয়ন পরিষদের আয়োজনে ও প্লান বাংলাদেশ এবং ল্যাম্বের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন-উল-হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহাবুব হাসান লেলিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান আ. লতিফ ও সাইফুল ইসলাম মুকুল। উল্লেখ্য যে, প্লান বাংলাদেশ ও ল্যাম্বের পক্ষ থেকে এইসব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিচালনা কমিটি পুনর্গঠন, দক্ষতা বৃদ্ধির জন্য অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এছাড়াও নিরাপদ প্রসব কেন্দ্র পরিচালনার জন্য দু’জন নার্স ও প্রয়োজনীয় সহায়ক উপকরণ সরবরাহ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে।