ডোমারে খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ১৫:৪৯
নীলফামারীর ডোমার উপজেলায় খাদ্য নিরাপত্তায় অম্ল মাটিতে ডলোচুনের প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বামুনিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে কর্নেল বিশ্ববিদ্যালয়, ইউএসএ ও গম গবেষণা কেন্দ্র নাশিপুর দিনাজপুরের সহযোগিতায় কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক, প্রজেক্ট কো-অর্ডিনেটর (এফপিবিপি) ঠাকুরগাঁও সাদেকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় এফপিবিপি’র উপজেলা ম্যানেজার (শস্য) খন্দকার মোঃ মাসুদ হাসান, এফপিবিপি’র ট্রেইনার হামিদুর রহমান বক্তব্য রাখেন।