গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ১৬:৩৭
পাঁচ জন খেলোয়াড় নিয়ে খেলা ফাইভ এ সাইড ফুটবলের সবচেয়ে দীর্ঘ খেলাটির আয়োজন সম্প্রতি করা হয়েছিল যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ারের রথারহ্যাম শহরে। নির্দিষ্ট কোনো খেলোয়াড় নিয়ে নয়, বরং স্বেচ্ছাসেবী একাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে একটানা ৪৩ ঘণ্টা চালিয়ে যাওয়ার মাধ্যমেই গিনেজ বুকে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ফাইভ-এ-সাইড ফুটবল ম্যাচ হিসেবে নাম লিখিয়েছে এই খেলাটি। আর কালো ও সাদা দল নামে দুটি দলে বিভক্ত এই খেলায় সর্বশেষ স্কোর দাঁড়িয়েছিল সাদা দল ৮২৭ গোল এবং কালো দল ৪৫৪ গোল। উল্লেখ্য, ৬ মাস আগেও এ ধরনের আরেকটি উদ্যোগ নেওয়া হলেও সে যাত্রায় সেটি পন্ড হয়ে গিয়েছিল।