জোকস
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ১৬:৩৮
++ ডাক্তার :আপনি কী আপনার এই সমস্যার জন্য আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন?
রোগী :হ্যাঁ, দেখিয়েছিলাম।
ডাক্তার : তিনি আপনাকে কী কী পরামর্শ দিয়েছিলেন?
রোগী :জ্বি, উনি আমাকে বলেছিলেন আমার সব অভ্যাস ও নিয়মগুলো পাল্টে ফেলতে হবে?
ডাক্তার :তা আপনি কী কী অভ্যাস পাল্টালেন?
রোগী :জ্বি, সবার প্রথমে আগের ডাক্তারের কাছে যাওয়ার অভ্যাসটা পাল্টেছি!
++ সর্দারজির দোকানের সব মাল ডাকাতি হয়েছে শুনে তার বন্ধু খোঁজ নিতে এল। সর্দারজি বন্ধুকে বলল, ‘আরে তাও তো বেঁচে গেছি। আর ১২ ঘণ্টা আগে ডাকাতি হলেই ডবল সর্বনাশ হয়ে যেত।
:কেন?
:ভাগ্য ভালো, আজ সকালেই সব জিনিসে ৫০% মূল্যহ্রাস দিয়েছিলাম!
++ একদিন হোজ্জা তার বাড়ির চারপাশে শুকনো খাবারের টুকরো ছড়িয়ে দিচ্ছিলেন।
‘কী করছেন হোজ্জা?’ একজন জিজ্ঞেস করল।
‘বাঘকে দূরে সরিয়ে রাখছি।’
‘কিন্তু এ এলাকায় কোনো বাঘ তো নেই।’
‘ঠিক বলেছ, খুবই কার্যকর পদ্ধতি, তাই না?’
++ :উপহার দেওয়ার মতো বই দেখান তো।
:কেমন, হালকা টাইপের?
:ওজন নিয়ে ভাববেন না, সঙ্গে গাড়ি নিয়ে এসেছি।