ব্যস্ত হাসিন

রিয়েলিটি শো বিজয়ী হাসিন মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। একুশে টিভিতে শুরু হচ্ছে ‘তার অভিনীত কথা কাজে মিল নাই’ সিরিয়ালটি। এই সিরিয়ালে একটি ভিন্নমাত্র পাবে তার ক্যারিয়ারে। হাসান জাহাঙ্গীরের পরিচালনায় এই সিরিয়ালে একটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন হাসিন। মাত্র কয়েকমাস হলো বিবাহিত জীবনে বেশ সুখী দম্পতি হিসেবেই সময় কাটাচ্ছেন তিনি। নিজের কাজ প্রসঙ্গে হাসিন বলেন সাধারণত মেগাসিরিয়ালের পক্ষে আমি নই। কারণ মেগাসিরিয়ালে অনেকদিন ধরে কাজে আটকে থাকতে হয়। কিন্তু এই সিরিয়ালটি সত্যিকার অর্থেই দারুণ মজার তাই কাজ করছি। আশা করছি দর্শকেরাও মজা পাবেন।