সড়ক দুর্ঘটনায় চার জন নিহত

শুক্রবার উপজেলার বেনেয়ালী মোকামতলা সড়কের কামারপাড়া নামকস্থানে ট্রাক্টর-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক যাত্রী যোহন বিশ্বাস (৫৫) ওরফে তারাপদ বিশ্বাস গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, জীবননগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার সময় জীবননগর ব্রিজের কাছে উপজেলার উথলী গ্রামের আব্দুল করিমের ছেলে মুক্তার হোসেন (৭) চলন্ত করিমন থেকে ছিটকে পড়ে মারা যায়। অপরদিকে উপজেলার কয়া গ্রামে শুক্রবার বেলা ১১ টার সময় একটি পাওয়ার ট্রিলার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে পাওয়ার ট্রিলার চালক ওই গ্রামের ইছাহকের (৩৭) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মোরেলগঞ্জ(বাগেরহাট) সংবাদদাতা জানান, ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে বৃহস্পতিবার বিকেলে লাশ হয়ে বাড়ি ফিরল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের দিনমজুর সোহরাব হোসেন (৫৫)। মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের কেয়ার বাজারের সন্নিকটে ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।