শ্রীপুরে ৪০ দিনেও অপহূত তরুণী উদ্ধার হয়নি

‘আমার মাইয়াডারে তোমরা আনি দেও, ওর কামাই খাইয়া আমরা বাইচ্চা রইছি, মেয়ে অপহরণের ৪০ দিন পর গত বৃহস্পতিবার শ্রীপুরের গিলার চালা গ্রামের জীবন চন্দ দাস সাংবাদিকের এসব কথা বলেন। জানা যায়, জীবন চন্দ দাসের কন্যা এলাকার ভিনটেক্স কারখানার একজন শ্রমিক । গত ৭ ফেব্রুয়ারি কারখানা ছুটির পর বাড়ি ফেরার পথে তিনি অপহূত হন। জীবন দাস দু’দিন পর নেত্রকোনার আটপাড়া থানার শুনুইচানপুর গ্রামের আ. কাদিরের ছেলে আলমগীর হোসেনকে প্রধান আসামি করে শ্রীপুর থানায় অপহরণ মামলা করেন। কিন্তু গত ৪০ দিনেও অপহরণকারীরা অপহূতাকে ফেরত না দিয়ে উল্টো হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন জীবন দাস।