সাটুরিয়ায় যৌতুকের শিকার গৃহবধূ
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২০:৩৭
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাফুল্লী গ্রামের স্কুল শিক্ষকের মেয়ে নার্গিস আক্তারকে (২৮) ৫ লক্ষ টাকা যৌতুকের জন্য স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন নানা অত্যাচার নির্যাতন চালালে তারা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
জানা যায়, উপজেলার দরগ্রাম ইউনিয়নের সাফুল্লী গ্রামের স্কুল শিক্ষক মোঃ বাছেদ মিয়ার মেয়ে নার্গিস আক্তারের সঙ্গে একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে আলিমুল রাজির (৩৫) ১২ বছর পূর্বে বিয়ে হয়। স্কুল শিক্ষক পিতা বহু কষ্টে যৌতুক হিসাবে জামাতাকে নগদ ২ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণের অলঙ্কার দেন। আরো ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করা হয়। সর্বশেষ তারা নার্গিস আক্তারকে পিটিয়ে অজ্ঞান করে ফেলায় গৃহবধূ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এ ঘটনার পর নার্গিসের পিতা গ্রাম্য সালিশ বসায়। সম্প্রতি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে আনিসুল আবার বিয়ে করেন।