পাকিস্তানে আত্মঘাতী
হামলায় নিহত১০
প্রকাশ : ২৯ মার্চ ২০১৩, ২০:৪৪
পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে শুক্রবার দেশটির এক সিনিয়র পুলিশ কমান্ডারকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও অপর ১১ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। এ হামলায় খাইবার পাকতুনখোয়া প্রদেশের আধাসামরিক সীমান্তরক্ষী বাহিনীর ঐ কমান্ডার আব্দুল মজিদ মারওয়াত আহত হয়েছেন কিনা, তা জানা যায়নি।