জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে উদীচীর সভা

দেশব্যাপী জামায়াত-শিবিরের হামলা ভাংচুরের প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও সামপ্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মতবিনিময়, পরামর্শ ও করণীয় সভা করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। শুক্রবার বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ হলরুমে উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, উদীচীর উপদেষ্টা প্রবীণ সাংবাদিক সৈয়দ মেরাজুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র প্রমুখ।