মোজাহেদুল ইসলাম
ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিটি শুনতেই অনেকটা উন্নত মনে হচ্ছে। চার্জিং প্যাড বা চার্জিং স্ট্যান্ডের উপর ফোনটি জাস্ট রেখে দিলেই চার্জ নেওয়া শুরু হয়ে যায়। কোনো তারের ঝামেলা নেই। কীভাবে এই প্রযুক্তিটি কাজ করে তা নিয়ে আলোচনা করা হলো—এই লেখায়।
অবশ্যই ওয়্যারলেস চার্জিং আগামীর একটি প্রযুক্তি। যদিও লেটেস্ট ফোনগুলোতে এই সুবিধা থাকার পরেও গবেষণা থেকে জানা গেছে কেবল ২৯% ইউজার’রা এটা নিয়মিত ইউজ করে। কিন্তু এই কুল টেক এখনো জনপ্রিয়তা লাভ করেনি।
ওয়্যারলেস চার্জিং পদ্ধতি প্রযুক্তিগতভাবে ওয়্যারলেস নয়!
ওয়্যারলেস চার্জিং পদ্ধতি উপভোগ করার জন্য আপনার ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এমন একটি ফোন প্রয়োজনীয় হবে অথবা একটি ফোন কেস প্রয়োজনীয় হবে। সমস্যা হচ্ছে শুধু দামি আর বিশেষ করে ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে এই প্রসাধনী চার্জিং প্রযুক্তি দেখতে পাওয়া যায়।
যদি চার্জিং কেস কিনে থাকে, তাহলেও ওয়্যারলেস চার্জিং উপভোগ করা যাবে, কিন্তু সত্যি বলতে আপনার ফোনে বিল্ডইন ওয়্যারলেস প্রযুক্তি থাকুক বা আপনি কেস ইউজ করেন, — ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি কখনোই ওয়্যারড চার্জিংয়ের মতো ফাস্ট হবে না। যদি কেস ইউজ করেন, সেটির চার্জিং স্পিড আরো বেশি স্লো, বা অনেক সময় আপনার ফোনের সঙ্গে কাজ নাও করতে পারে।
ইলেক্ট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন ম্যাথড ইউজ করে এক প্লেস থেকে আরেক প্লেসে ওয়্যারলেস ভাবে বিদ্যুত্ পরিবহন করা হয়। ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সম্পূর্ণ করতে দুইটি কয়েল কাজ করে, একটি কয়েল চার্জারে লাগানো থাকে যেটিকে ইন্ডাকশন কয়েল বলে। আরেকটি কয়েল ফোনে লাগানো থাকে যেটিকে রিসিভার কয়েল বলা হয়। এই দুই কয়েল যদি একে অপরের উপর ঠিকঠাকভাবে না বসে তাহলে আপনার ডিভাইজ সঠিকভাবে চার্জ নেবে না।
আর একটি বিষয় হলো— টেকনিক্যালভাবে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি কিন্তু সম্পূর্ণ ওয়্যারলেস নয়, এখানে ওয়্যারড কানেকশন থাকে। দেয়াল থেকে চার্জিং প্যাড পর্যন্ত তারের কানেকশন লাগানো থাকে, শুধু আপনার ফোন আর চার্জের মধ্যে তার লাগাতে হয় না।
ওয়্যারলেস চার্জিং অনেক ধীর গতির
আপনি যদি সারারাত ফোনে চার্জে লাগিয়ে সকালে উঠে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ওয়্যারলেস চার্জিং ব্যবহার করতে পারেন। কিন্তু আপনার যদি ঘন ঘন ফোন চার্জ করার আর ব্যবহার করার দরকার পরে সেক্ষেত্রে মোটেও ওয়্যারলেস প্রযুক্তি উপযুক্ত নয়। ট্র্যাডিশনাল ওয়্যারড চার্জার থেকে ওয়্যারলেস চার্জারগুলো অনেক ধীর গতিতে চার্জ হয়।
বর্তমানে অনেক ডিভাইজ ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সেগুলো শুধু একই নির্মাতা কোম্পানির ফোন সাপোর্ট করে। হয়তো আপনার পিক্সেল ফোন ফাস্ট চার্জ করতে সাহায্য করবে, যেখানে সেই চার্জারে গ্যালাক্সি ফোন ফাস্ট চার্জ হবে না।
আরো একটি ঝামেলার বিষয় হলো—ওয়্যারলেস চার্জারে ফোন চার্জে লাগিয়ে আপনি আরামে ফোনে কাজ করতে পারবেন না। ফোন তো পরে থাকবে চার্জার প্যাডের সঙ্গে টেবিলে, কীভাবে হাতে নিয়ে আরামে ফোন চাপবেন? সামান্য একটু সরে যেতেই ফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। ফোন ওয়্যারলেস চার্জ করতে করতে আরামে চ্যাটিং করার কথা তো ভুলেই যান, আর আরামে চার্জে লাগিয়ে ফোন কল করতেই পারবেন না।
ওয়্যারলেস চার্জিং যে কারণে এড়িয়ে যাবেন
আগেই বলেছি, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট শুধু বিশেষ করে ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই দেখতে পাওয়া যায়, আর ফ্ল্যাগশিপ ফোনগুলো মোটেই সস্তার নয়। আপনি হয়তো কয়েক বছরের পুরাতন ফ্ল্যাগশিপ ফোনগুলো একটু কম দামে কিনতে পারবেন, কিন্তু সেগুলোর ওয়্যারলেস চার্জিং আরো স্লো কাজ করবে তাছাড়া সেগুলোর প্রসেসর ও ক্যামেরাগুলো ও এতদিনে ব্যাকডেটেড হয়ে গেছে।
ওয়্যারলেস চার্জারগুলোর দাম, আরেকটি বড় সমস্যা। সবচাইতে কম দামের চার্জারগুলো হয়তো ২-৩ হাজারেই পাবেন। কিন্তু দামি ফোনগুলো ৫-৭ হাজার টাকা পর্যন্ত লেগে যেতে পারে।
হ্যাঁ, ওয়্যারলেস চার্জিং-এর এই মুহূর্তে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে ওয়্যারলেস চার্জিং টেক হঠাত্ করে হারিয়ে যাবে না সেটা নিশ্চিত, তাই এই আর্টিকেলের শিরোনাম দেখে আমাকে ভুল বুঝবেন না। এক রিপোর্ট অনুসারে ২০২৩ সালের মধ্যে ৬ বিলিয়নেরও বেশি ডিভাইজ ওয়্যারলেস সাপোর্টেড হবে এবং সেগুলো দুনিয়াতে এক্সিস্ট করবে।
ওয়্যারলেস চার্জিং টেককে আরো উন্নত করতে কোম্পানিরা আরো প্র্যাক্টিকাল ব্যবহার খুঁজে বের করার চেষ্টা করছেন যেখানে ফোনের সঙ্গে চার্জিং প্যাড লাগিয়ে রাখার দরকার পরবে না, কিছুটা দূরত্ব থেকেও ফোন চার্জ করা যাবে। মানে যেভাবে ওয়াইফাই প্রযুক্তি কাজ করে।
বেশি দূরত্বে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির বাজারে আনা নিয়ে কাজ করছে। মানে আপনি রুমের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ফোন চার্জিং শুরু হবে, যেটাকে ট্রু ওয়্যারলেস চার্জিং বলতে পারবেন, কিন্তু এই কোম্পানিগুলো এখনো তাদের কোনো প্রোডাক্ট সামনে নিয়ে আসে নি! এগুলো জাস্ট এখনো কনসেপ্ট ছাড়া কিছুই নয়।
তবে হতে পারে, ভবিষ্যতে আপনি সোফায় বসে ওয়্যারবিডি আর্টিকেলগুলো স্ক্রল করবেন, আর আপনার ফোন ট্রুলি ওয়্যারলেস চার্জিং হতে থাকবে, তবে সেটা কবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।