ঘাতকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে :নাসিম

৭১’র পরাজিত শক্তি আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। জামায়াত-শিবিরের সৃষ্ট নৈরাজ্য ৭১’কেও হার মানিয়েছে, তাদের সাথে আঁতাত করে বিএনপি সেই ঘাতকদের চলমান বিচারকার্য নস্যাত্ করার ষড়যন্ত্র করছে। তাদের মন বাসনা কোন দিনই এই বাংলার মাটিতেই পূরণ হতে দেয়া হবে না। তাই একাত্তরের ঘাতকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সকলকেই সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার উপজেলা আ’লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটনের সভাপতিত্বে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের নারকীয় তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে ১৪ দলের উপজেলা শাখার উদ্যোগে ডি ডব্লিউ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এক প্রতিবাদ জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, সুন্দরগঞ্জে নারকীয় তাণ্ডবে হত্যার শিকার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন। তাই আসুন আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে শোষণ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলি। জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি, আ’লীগের সাংগ্যঠনিক সম্পাদক- খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, ন্যাপ প্রেসিডিয়াম সদস্য লুত্ফর রহমান রঞ্জু, ওয়ার্কার্স পাটির কেন্দ ী কমিটির সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান ও জাসদের কেন্দ ীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদি ও জেলা-উপজেলার ১৪ দলীয় জোট নেতৃবৃন্দ।