হারমনি
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ১৯:২১
হারমনি এটি একটি বায়োগ্রাফিক্যাল গানের অনুষ্ঠান। সংগীতশিল্পী তিথির উপস্থাপনায় জনপ্রিয় শিল্পীদের নিয়ে আড্ডা ও গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বায়োগ্রাফিক্যাল গানের অনুষ্ঠানটি নির্মাণ হয়েছে সেই সব গান নিয়ে যেসব গান আমাদের কানে অথবা মনে গেঁথে থাকে দীর্ঘদিন। সেটা হতে পারে পুরনো দিনের গান, ফোক অথবা একেবারেই নতুন শিল্পীর বহুল শ্রুত গান। অনুষ্ঠানটিতে উপস্থাপন করা হবে শিল্পীর বায়োগ্রাফি, আলাপচারিতা আর গান বৈঠকী আঙ্গিকে। ‘হারমনি’র এবারের পর্বে থাকছেন সংগীতশিল্পী সালমা আকবর। আজ রাত ৯টা ৩৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।