ক্যাপসন নিউজ
প্রকাশ : ৩০ মার্চ ২০১৩, ১৯:২৯
সমপ্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত দ্য এশিয়ান ব্যাংকার্স ইন্টারন্যাশনাল এক্সিলেন্স ইন রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ২০১৩ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ইস্টার্ণ ব্যাংক লি. কে (ইবিএল) বাংলাদেশের শ্রেষ্ঠ রিটেইল ব্যাংক ২০১৩ পুরস্কারে ভূষিত হয়। ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান দ্য এশিয়ান ব্যাংকার-এর ব্যবস্থাপনা সম্পাদক ফু বুন পিংয়ের কাছ থেকে সম্মানজনক পুরস্কারটি গ্রহণ করেন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমপ্রতি রাজধানীর একটি হোটেলে প্রীতি সম্মিলন অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রমূখ উপস্থিত ছিলেন
বসুন্ধরা গ্রুপের হেড অব ডিভিশন (মার্কেটিং এন্ড সেলস) মজিবর রহমান এবং বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য এয়ার ফোর্স বেস বাশারের অধিনায়ক প্রশাসনিক শাখা গ্রুপ ক্যাপ্টেন মোঃ মফিদুর রহমান সমপ্রতি এক চুক্তিতে স্বাক্ষর ও বিনিময় করেন