কুমিল্লায় রোটারীর ৮০ ক্লাবের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) মিলনায়তনে দুই দিনব্যাপী রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর রোটাবর্ষের (২০১৩-’১৪) জন্য নির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারীদের প্রশিক্ষণ সেমিনার পেট্স এন্ড সেট্স শুক্রবার বিকালে শুরু হয়েছে। রোটারী ক্লাব অব কুমিল্লার উদ্যোগে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর সিলেট ও বৃহত্তর নোয়াখালীর ৮০টি ক্লাবের নির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারীদের জন্য এই প্রশিক্ষণ সেমিনারের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন ড. ইশতিয়াক এ জামান, ডিজিই কমোডর এম.এম রহমান, রোটা: উপাধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, ডিজিএনই এবিএম ওয়াদুদুল্লাহ, ডিজিএন ইঞ্জি. এম.এ লতিফ, পিপি ডা. আবু আইয়ুব হামিদ, রোটা: অরুন কান্তি সাহা, পিপি রোটা: ডি.কে পাল, পিপি ডা. তৃপ্তিষ চন্দ্র ঘোষ। বার্ডের কর্ণফুলী, সুরমা, তিতাস ও গোমতী হলে চারটি গ্রুপে ১৫০ জন প্রেসিডেন্ট ও সেক্রেটারীদের প্রশিক্ষণ প্রদান করেন ট্রেইনাররা।