ফরিদগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন’১৩ অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ ওয়াপদা মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ড.শামছুল হক ভূঁইয়া। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াহিদুর রহমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিঠুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, সহ-দপ্তর সম্পাদক প্রবাল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সদস্য মহিউদ্দিন ইরান। সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর জেলা আহবায়ক এস এম জয়নাল আবেদীন, প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহবায়ক এস এম হাসান লিটন প্রমুখ ।