বামনায় পাবলিক লাইব্রেরি ভবন ভাংচুর, আগুন

বামনা (বরগুনা) সংবাদদাতা বরগুনার বামনা সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের ছাত্ররা বৃহস্পতিবার দুপুরে বামনা উপজেলা পাবলিক লাইব্রেরি ভবন ভাংচুর করে আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। জানা যায়, ১৯৮৩ সালে নির্মিত পাবলিক লাইব্রেরি কাম-অডিটরিয়াম স্কুল এন্ড কজেলের সামনে থেকে স্থানান্তরের জন্য সন্নিহিত বিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছিল। স্থানান্তরের প্রক্রিয়া বিলম্ব হওয়াতে বৃহস্পতিবার সারওয়ারজান মডেল স্কুল এন্ড কজেলের ছাত্ররা ক্লাসরুম থেকে বের হয়ে হৈ-হল্লা করে উপজেলা পাবলিক লাইব্রেরি কাম-অডিটরিয়ামটি ভাংচুর করে আসবাবপত্রে আগুন দেয়।