সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিত্সকরা।
সুবীর নন্দী বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, শনি ও রবিবার পরপর দুইদিন হার্ট অ্যাটাক হয়েছে সুবীর নন্দীর। তার হার্টে চারটা ব্লক ছিল। রবিবার সকালে ওটিতে নিয়ে তাকে চারটা রিং পরানো হয়েছে। সব মিলিয়ে তার অবস্থা মোটেও ভালো নয়। ঢাকা ও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় টানা ১৮ দিন চোখ মেলেননি সুবীর নন্দী। পরে গত ৩ মে চোখ মেলেন তিনি। তবে এর কয়েক ঘণ্টার ব্যবধানে শনি ও রবিবার দুই দফায় হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। এরপরই তার অবস্থা ‘সঙ্কটাপন্ন’ বলে জানিয়েছেন তার চিকিত্সকরা।
এর আগে মঙ্গলবার কিংবদন্তি এ কণ্ঠশিল্পীকে চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।