বিনোদন ডেস্ক
্ববলিউড কুইন কঙ্গনা রনওয়াতের যেমন প্রশংসা রয়েছে তেমনি বিভিন্ন সমালোচনা মুখোমুখি হতে হোন তাকে। সম্প্রতি আবারো নেতিবাচক এক সংবাদের শিরোনাম হলে তিনি। পরিচালক অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’-এর মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন কঙ্গনা। এরপর একই পরিচালকের ‘লাইফ ইন মেট্রো’ দিয়ে আবারো অভিনয় করেন তিনি। অনুরাগ তার নতুন সিনেমা ‘ইমলি’এত অভিনয় করার কথা ছিল কঙ্গনার। কিন্তু পরিচালকের সাথে মতে অমিল হওয়ায় সিনেমাটি করতে না করে দেন কঙ্গনা। এখন কঙ্গনার পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। গ্যাংস্টার ও লাইফ ইন অ্যা মেট্রো সিনেমার পর তারা আর একসঙ্গে কাজ করেননি। পরিচালক এখন নায়িকা চরিত্রে দীপিকাকে নিতে চাইছেন। দীপিকা এখন ছাপাক সিনেমা নিয়ে ব্যস্ত, তবে নির্মাতাদের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। যদিও এর আগে অনুরাগ বসু জানিয়েছিলেন, সিনেমাটি থেকে কঙ্গনা সরে যাননি। বরং, তারা সিনেমার কাজ শুরু করতে চেয়েছিলেন। কিন্তু শিডিউল জটিলতার কারণে কঙ্গনা সিনেমাটি করতে পারেননি।